হাফিজুল ইসলাম ভূইয়া (নারায়ণগঞ্জ সংবাদদাতা) :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারটেক্স
গ্রুপের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে করে হেলিকপ্টারের পাইলট, কো-পাইলটসহ ৩ জন
গুরুতর আহত হয়। মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার পূর্ব
কলাতলী এলাকার আমেরিকান সিটির বালুর মাঠে এ হেলিকপ্টারটি বিধ্বস্তের ঘটনা ঘটে।
পারটেক্স গ্রুপের হেলিকপ্টারের
দায়িত্বে থাকা প্রধান প্রকৌশলী এয়ার ফোর্সের সাবেক স্কোয়াড লিডার মহিউদ্দিন আহমেদ
জানান, বিকেল ৩ টার পরে
পারটেক্স গ্রুপের হেলিকপ্টারটি তেজগাওঁ বিমানবন্দর থেকে পরিক্ষামূলক উড্ডয়ন করেন।
এ সময় হেলিকপ্টারের পাইলট কর্নেল মিজান(৪৬), কো-পাইলট স্কর্ট লিডার জিয়া(৩৮) এবং প্রকৌশলী ফররুখ
আহমেদ(৪৫) ভিতরে অবস্থান করছিলেন।

0 facebook-blogger-disqus:
একটি মন্তব্য পোস্ট করুন