শ্রীনগরের মাদক সম্রাট আলী হোসেন জেল হাজতে এলাকায় স্বস্তি

শ্রীনগরের মাদক সম্রাট আলী হোসেন জেল হাজতে এলাকায় স্বস্তি

জাহাঙ্গীর আলম : মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের পানিয়া গ্রামের একাধিক মাদক মামলার আসামী মাদক সম্রাট আলী হোসেন এখন জেল হাজতে, এলাকায় স্বস্তি। র‌্যাব-১১, পানিয়া গ্রামের নওশের আলী শেখের পুত্র কুখ্যাত মাদক সম্রাট আলী হোসেনকে মাদকসহ আটক করে জেল হাজতে প্রেরন করেছে। বিভিন্ন এজাহার সূত্রে জানা যায়, তার পরিবারের সকল সদস্যই মাদকের বৃহত্তর ডিলার বটে। একাধিক মাদক মামলার আসামী আলী হোসেন ও তার পরিবারের সদস্যদের মাদক ব্যবসার কারণে আলী হোসেন এলাকার যুব ও ছাত্রসমাজ আজ ধ্বংশের মূখে। তার পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে তাহার স্ত্রী ফুলমালা (৫০), তাহার কন্যা মিতু আক্তার কমলা (২৮) ও উত্তর পানিয়া গ্রামের তাহার ঘনিষ্ঠ আত্মীয় ফারুক সরদার (৩০) একাধিক মাদক মামলার আসামী হয়ে বর্তমানে জামিনে আছে। এরা সকলেই ইয়াবাসহ র‌্যাবের হাতে ধরা পড়ে জেল হাজত ঘেটেছে। তাহাদের নামে শ্রীনগর ও সিরাজদিখান থানায় একাধিক মাদক মামলা চলমান আছে। 



ইংরেজি-২০১৭, ২৯জানুয়ারী তারিখে উপজেলার ব্রহ্মণখোল মহিলা মাদ্রাসার সামনে থেকে র‌্যাব-১১র একটি দল, আলী হোসেন ও তার মেয়ে মিতু আক্তরা কমলাকে ৫হাজার ৪শত পিছ ইয়াবসহ আটক করেন। যাহা শ্রীনগর থানায় ইংরেজি-২০১৭, ৩০জানুয়ারী তারিখে মাদক নির্মূল আইনে মামলা হয়, মামলা নং-১৬।

ইংরেজি-২০১৭, ২০নভেম্বর তারিখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে র‌্যাব-১১ এর একটি বিশেষ দল, আলী হোসেনের স্ত্রী ফুলমালা ও তার নিকটতম আত্ময়ী ফারুক সরদারকে ৫শত ৫পিছ ইয়াবসহ আটক করেন। ইংরেজি-২০১৭, ২১নভেম্বর তারিখে শ্রীনগর থানায় তাদের বিরুদ্ধে মাদক নির্মূল আইনে মামলা হয়, যাহার মামলা নং-২৩।,

ইংরেজি-২০১৭, ১৭ডিসেম্বর তারিখে ছনবাড়ী চৌরাস্তা বাজার থেকে র‌্যাব-১১ এর একটি দল ডিউটি করা কালীন আলী হোসেনের কন্যা মিতু আক্তার কমলা ১ হাজার ৫পিছ ইয়াবাসহ আটক করেন। ইংরেজি-২০১৭, ১৮ডিসেম্বর তারিখে শ্রীনগর থানায় তার বিরুদ্ধে মাদক নির্মূল আইনে মামলা হয় যাহার মামলা নং-২০। এবং 

ইংরেজি-২০১৮, ১৯ জুন তারিখে ঢাকা মাওয়া মহা সড়কে নিমতলা বাজার এলাকা থেকে র‌্যাব-১১ এর একটি দল টহল ডিউটি করা কালীন আলী হোসেনকে ৫০পিছ ইয়াবাসহ আটক করেন। ইংরেজি-২০১৮, ২০জুন তারিখে সিরাজদিখান থানায় তার বিরুদ্ধে মাদক নির্মূল আইনে মামলা হয়, যাহার মামলা নং-২৪। 

ইংরেজি ১৬,জুলাই তারিখে ইউপি চেয়ারম্যান বাদী হয়ে এলাকার প্রায় শতাধিক ব্যক্তির স্বাক্ষর সম্বলিত একটি স্বারকলিপি এই পবিবারের বিরুদ্ধে মুন্সীগঞ্জ পুলিশ সুপার ও জেলা প্রশাসকের বরাবরে প্রদান করেছে।

অদ্যবদী তাদের মাদক ব্যবসা বন্ধ হয়নি। তারা জামিনে এসে পুনরায় নব উদ্যেমে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এলাকার প্রতিবাদি গন্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা, বানোয়াট তথ্য দিয়ে আদালতে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি ও মানহানি করছে। এলাকাবাসি ও সুশীল সমাজ এই মাদক চক্রটিকে সমূলে নির্মূল করতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় মহা পুলিশ পরিদর্শক ও মাননীয় মহা পরিচালক র‌্যাবসহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করছেন। 

Share on Google Plus

About BD Jatiya News

    Blogger Comment
    Facebook Comment

0 facebook-blogger-disqus:

একটি মন্তব্য পোস্ট করুন