সুমন হোসেন শাওন, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে চির বিদায় নিলেন মুক্তিরযোদ্ধা এমারত হোসেন। ২২,জুলাই রবিবার ভোর ৫ টায় ঢাকা হার্ট ফাউন্ডেশনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি রাজিউন)। মুক্তিযোদ্ধা এমারত হোসেনের(৬৫) মরদেহ রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে।
তার বাড়ী শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি গ্রামে। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৪ মেয়ে ও ৭ ছেলেসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী সামসুদ্দিন জানান, উপজেলা মুক্তিযোদ্ধা কমিটির সাবেক তথ্য ও প্রচার সম্পাদক মুক্তিযোদ্ধা এমারত হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
শ্রীনগর স্টেডিয়াম মাঠে বাদ যোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রিয় মর্যাদায় তার মরদেহ শ্যামসিদ্ধি কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফয়েজুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন, ওসি (তদন্ত) মোঃ ফরিদ উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য কাজী ইকবাল হোসেন পিউল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক হারুন উর রশিদ, সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস মৃধা জীবন, উপজেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদার, সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন, সাংগঠনিক সম্পাদক সোহেল শাহারিয়া প্রমুখ।

0 facebook-blogger-disqus:
একটি মন্তব্য পোস্ট করুন