নাট্যাঙ্গণ থেকে বিদায় নিচ্ছেন নির্মাতা ও অভিনেতা খান ইসমাইল ! বিডি জাতীয় নিউজ

নাট্যাঙ্গণ থেকে বিদায় নিচ্ছেন নির্মাতা ও অভিনেতা খান ইসমাইল !

নাট্যাঙ্গণ থেকে একরকম বিদায় নিচ্ছেন নির্মাতা খান ইসমাইল। চমকে দেবার মতো এমন খবর জানালেন তরুন নির্মাতা ও গুণী পরিচালক খান ইসমাইল এর বিশেষ সহকারী শাহ নেওয়াজ। আজ একটি অনুষ্ঠানে বিডি জাতীয় নিউজ ও সানলাইভ টিভির সাংবাদিকদের সাথে আলাপ কালে এমন তথ্য জানালেন জনাব নেওয়াজ।

প্রসঙ্গত: খান ইসমাইল নাট্যপাড়ায় এক নব দিগন্ত সূচনা করেছেন। প্রচলিত গোলক ধাঁধার বাইরে এসে নাটক-ফিল্মে দুই জগতের মেসেজ দিয়ে থাকেন । তাঁর অধিকাংশ নাটকে মহাগ্রন্থ আল-কুরআনের আয়াতের উদৃতি দেখা যায় যা বাংলাদেশে অন্য কোন নির্মাতাদের নাটকে অকল্পনীয়।



খান ইসমাইল ২০১৫ সালে শহুরে ললনা, কাঁচা মরিছের চা নামক দুটি সর্টফিল্ম নির্মাণ করে নির্মাতা হিসেবে আলোচনায় আসেন। অতঃপর ২০১৬ সালে আশির দশকের অন্যতম নাট্যকার শাহ আলম নূর এর রচনা ও পরিচালনায় দাওয়াহ টিভিতে প্রচারিত কুরআনের আঙ্গিনায় আমরা অনুষ্ঠানের স্ক্রিপ্ট ড্রামাতে অভিনয়ের মাধ্যমে অভিনেতা হিসাবে অত্নপ্রকাশ করেন।

মাত্র ৩ বছরে প্রায় ৪৬টি নাটকে অভিনয় ২৭টি নাটক ও ২টি টেলিফিল্ম নির্মাণ করে ভিন্ন ধারার নির্মাতা হিসেবে আলোচনায় আসেন। তাঁর অন্যতম সেরা নির্মাণ সানলাইভ টিভিতে প্রচারিত  টেলিফিল্ম- করোনার আযাব ব্যাপক জনপ্রিয়তা পায়। বিশ্ব ভয়াবহ করোনাময় পরিস্থিতে দেশের পল্লী গায়ে অবস্থানকালে গ্রামের নিজহাতে তৈরীকরা নতুন আর্টিস্টদের নিয়ে এ টেলিফিল্ম নির্মাণ করে হৈচৈ ফেলে দেন।

গতকাল হঠাৎ খান ইসমাইলকে আর নির্মাতা হিসেবে পাবেন না তাঁর ব্যক্তিগত সহকারী শাহ নেওয়াজ সাংবাদিকদের এমন ঘোষণা দিলে উপস্থিত সবাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে যান। জনাব শাহ নেওয়াজ এসব কথা বলার সময় আবেগঘণ পরিবেশ সৃষ্টি হয়। শাহ নেওয়াজ জানান, জনাব খান ইসামাইল নতুন কোন নাটক বা টেলিফিল্মের কাজে হাত দিবেন না। খুব শীঘ্রই তিনি তাঁর গ্রামের বাড়ী চলে যাবেন।  ঠিক কি কারণে জনাব খান ইসমাইল এমন সিদ্ধান্ত নিলেন তা বিস্তারিত জানাননি জনাব শাহ নেওয়াজ। এক প্রশ্নের জবাবে শাহ নেওয়াজ বলেন- পরে বিস্তারিত জানানো হবে। তবে এ ব্যাপারে জানতে নাট্যকার খান ইসমাইলকে মুঠোফোনে কল করেও পাওয়া যায়নি।

WATCH POPULAR Telefilm : Coronar Azab -

WATCH POPULAR Telefilm : Oporadhi -

Share on Google Plus

About Anurag Multimedia

    Blogger Comment
    Facebook Comment

2 facebook-blogger-disqus: