সুমন হোসেন শাওন (মুন্সীগঞ্জ থেকে) :____________
বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য ৪০" টিভি প্রদান করলেন ষোলঘর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলাম । মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের খৈয়াগাঁও গ্রামবাসীকে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য ৪০" এলইডি কালার টিভি কিনে দিলেন ক্রীড়া প্রেমী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজিজুল ইসলাম।
প্রিয় খেলা ফুটবল সকলে মিলে মিশে একসাথে বড় পর্দায় দেখার জন্য ইউনিয়নের খৈয়াগাঁও গ্রামে সোমবার আলহাজ্ব মোঃ আজিজুল ইসলাম চেয়ারম্যান নিজ অর্থায়নে ৪০" এলইডি কালার টিভি কিনে দেন। খেলা প্রেমী সাধারণ জনগন এ টিভি পেয়ে অনেক অভিভূত ও আনন্দিত।

0 facebook-blogger-disqus:
একটি মন্তব্য পোস্ট করুন