অবশেষে আর্জেন্টিনা ই জিতল
বিশ্বকাপে এবারে অঘটনের জম্ম দিয়েই চলছে
নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা
অনেকটা ভাগ্যক্রমে আর্জেন্টিনা জিতে দ্বিতীয় রাউন্ডে উঠে গেল ।
এবারের বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। আগেই দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে ক্রোয়েশিয়া। আর এই হারের মাধ্যমে গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কা তৈরি হয়েছে আর্জেন্টিনার। কিন্তু তাদের যে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ একেবারে শেষ হয়ে গেছে তা নয়। এখনো দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ রয়েছে মেসির আর্জেন্টিনার। আর তাই মেসি বাহিনী দৃড় প্রত্যয়ে আজ খেলেছে জয়ের লক্ষ্যে ।
প্রথমে মেসি একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে গেলেও একটি প্যানাল্টি থেকে নাইজেরিয়ার পক্ষ থেকে গোল খেয়ে দ্বিতীয় রাউন্ডে উঠার শঙ্কা তৈরী হয়েছে। পরক্ষণেই বীর দর্পে মেসি বাহিনী পুনরায় আক্রমণ করে জয়ের শেষ হঁসিটা উপহার দেন ফুটবল বিশ্বকে ।
তবে বীরদর্পে খেলেও বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন আহমদ মূসার নেতৃত্বাধীন আশাজাগানিয়া নাইজেরিয়া.. নাইজেরিয়া ভালো খেলে হেরেছে।

0 facebook-blogger-disqus:
একটি মন্তব্য পোস্ট করুন