ছয় প্রকার নারীকে বিয়ে করো না বলে আরবীতে যে প্রবাদ আছে || খান ইসমাইল

ছয় প্রকার নারীকে বিয়ে করো না বলে আরবীতে যে প্রবাদ আছে।

- খান ইসমাইল

সেই ছয় প্রকার হলোঃ

আন্নানা, মান্নানা, হান্নানা, হাদ্দাকা, বাররাকা ও শাদ্দাকা।


 ১_ "আন্নানা" হলো সেই নারী যে সবসময় 'হায় আফসোস' 'হায় অাফসোস' করতে থাকে। এবং অলস, 'রোগিণী'র ভান করে বসে থাকে।
এমন নারীকে বিয়ে করলে সংসারে বরকত হয় না।

_ "মান্নানা" হলো সেই নারী যে স্বামীকে প্রায়ই বলে - 'আমি তোমার জন্যে এই করেছি, সেই করেছি।'
হেন করেছি তেন করেছি, ইত্যাদি ইত্যাদি।

_  "হান্নানা" হলো সেই নারী যে তার পূর্বের স্বামী বা প্রেমিকের প্রতি আসক্ত থাকে।

_ "হাদ্দাকা" হলো সেই নারী, যে কোনো কিছুর উপর থেকেই লোভ সামলাতে পারে না। সব কিছুই পেতে চায়, এবং স্বামীকে তা ক্রয়ের জন্যে নিয়মিত চাপে রাখে।

_ "বাররাকা" হলো সেই নারী যে সারাদিন কেবল সাজসজ্জা ও প্রসাধনী নিয়ে মেতে থাকে। এই শব্দের অন্য একটি অর্থ হলো, যে নারী খেতে বসে রাগ করে চলে যায়। এবং পরে একা একা খায়।


_ "শাদ্দাকা" হোলো সেই নারী যে সবসময় বকবক করে।

- লেখক
খান ইসমাইল
নাট্যকার, অভিনেতা ও সাংবাদিক
 নির্বাহী সম্পাদক
মাসিক ইছামতি

WATCH POPULAR DRAMA -
Share on Google Plus

About Anurag Multimedia

    Blogger Comment
    Facebook Comment

0 facebook-blogger-disqus:

একটি মন্তব্য পোস্ট করুন