বীর সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ (রাঃ) || একটি শিক্ষণীয় ঘটনা || খান ইসমাইল || সোনালী দিনের কাহিনী-৩



সোনালী দিনের কাহিনী-3

আনুগত্যশীল এক মহান সেনাপতি



প্রিয় বন্ধুরা,
আজকের পর্বে এমন একজন বীর সেনানীর কাহিনী বলবো যার কথা সভ্যতার ইতিহাসে অবিরল । আশাকরি আমার এ ক্ষুদ্র প্রয়াসটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈয্য সহকারে পড়বেন । বর্তমান প্রেক্ষপটে এ ঘটনাটিতে প্রচুর শিক্ষণীয় বিষয় আছে । আশাকরি সবার উপকার হবে ।

সেনাপতি সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ (রাঃ) ‍যার ডাক নাম ছিল “সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার” যখন ইসলামী খিলাফতের প্রধান সেনাপতি হিসেবে নিজের যোগ্যতা ও সততা দিয়ে বীরত্ব প্রদর্শনের মাধ্যমে ইসলামের সু-মহান জৌতি চতুর্দিকে ছড়িয়ে দিতে লাগলেন, যখন সেনা ও জনগণের মাঝে তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বী ঠিক তখন অর্থাৎ ৬৩৮ খ্রীষ্টাব্দে খলিফা আমিরুল মো’মেনীন খালিদ বিন ওয়ালিদকে সেনাপতির পদ থেকে অপসারণ করলেন ।

এতে সেনা ও জনগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় । বিশেষ করে হযরত খালিদ বিন ওয়ালিদ (রাঃ) এর অন্ধ সমর্থকরা মুষড়ে পড়েন। তারা হযরত খালিদ বিন ওয়ালিদ (রাঃ) কে বিভিন্ন ভাবে উষ্কানীও দিতে লাগলেন । কিন্ত হযরত খালিদ বিন ওয়ালিদ (রাঃ) নির্বিকার । কারণ তিনি ছিলেন সম্পুর্ণ খোদাভীতি ও মজবুত ঈমানের অধিকারী এবং আনুগত্যশীলদের একজন ।

হযরত খালিদ বিন ওয়ালিদ (রাঃ) সবাইকে বললেন- “আমিরুল মু’মেনীন আমার উপর যে সিদ্ধান্ত দিয়েছেন সেটাই সঠিক সিদ্ধান্ত, আমি সেটা মেনে নিয়েছি। আমি নিজে কতটুকু মজবুত ঈমানের অধিকারী, কতটুকু আনুগত্যশীল, আমার ভিতরে ক্ষমতার লোভ বা অহংকার কতটুকুট কাজ করছে তার ঈমানী পরীক্ষা দেওয়ার সময় হয়েছে।

এরপর হযরত খালিদ বিন ওয়ালিদ (রাঃ) নতুন সেনাপতির অধীনে একজন সাধারণ সৈনিকের বেশে অর্পিত দায়িত্ব একাগ্রতার সাথে পালন করতে লাগলেন। এতে তাঁর অনুসারী সহ সকলে ঐক্যবদ্ধ হয়ে আবারো পবিত্র ইসলামের আলো গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য

খলিফা ওমর (রাঃ) বললেন ঃ আমি খালিদের প্রতি আস্থাহীনতা বা ক্রোধবশতঃ এমন সিদ্ধান্ত নেইনি। তাঁকে এজন্য পদচ্যুত করেছি যে, সবাই বুঝেনিক যে, খালিদের নিজস্ব শক্তির উপর ইসলামের বিজয় নির্ভরশীল নয়, বরং ইসলামের বিজয় একমাত্র মহান আল্লাহর সাহায্যের উপর নির্ভরশীল”।

একসময় খলিফা ওমর বিন খাত্তাব (রাঃ) হযরত খালিদ বিন ওয়ালিদ (রাঃ) কে সিরিয়ার রাহা , হিরাত, আমদ এবং লারতার অঞ্চল সমুহের শাসনকর্তা নিযুক্ত করেন । শাসনকর্তা হিসেবেও ইসলামের এ বীর সেনানী হযরত খালিদ বিন ওয়ালিদ (রাঃ) পবিত্র ইসলামের আলোর জৌতি বিশ্বের ইথারে ছড়িয়ে দিয়ে অসামান্য যোগ্যতার স্বাক্ষর রাখেন ।

নিবেদিত প্রাণ জলিলুল ক্বদর এ সাহাবী ৬৪২ খ্রীষ্টাব্দে সিরিয়ার হিমস এলাকায় ইন্তেকাল করেন । হযরত খালিদ বিন ওয়ালিদ (রাঃ) মাসজিদের পাশেই ওনার কবর অবস্থিত ।
মহান আল্লাহ এ বীরকে জান্নাতে সু-উচ্চ মাকাম দান করুন আমীন ।



সোনালী দিনের কাহিনী-3 আনুগত্যশীল এক মহান সেনাপতি __________ ইসমাইল এইচ খান প্রিয় বন্ধুরা, আজকের পর্বে এমন একজন বীর...
Khan Ismai এতে পোস্ট করেছেন বৃহস্পতিবার, 6 ডিসেম্বর, 2018
WATCH POPULAR DRAMA -
Share on Google Plus

About Iqra Graphics

    Blogger Comment
    Facebook Comment

0 facebook-blogger-disqus:

একটি মন্তব্য পোস্ট করুন