গোলাম মাওলা রনি প্রার্থিতা ফিরে পেলেন
অবশেষে আদালতের শরনাপন্ন হয়ে প্রার্থিতা ফিরে পেলেন পটুয়াখালী-৩ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে বেরিয়ে এসে সদ্য বিএনপির নমিনেশন প্রাপ্ত সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া গোলাম মাওলা রনি।
তার মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণ ছিল তিনি নির্বাচন কমিশনে দেয়া হলফ নামায় স্বাক্ষর করেন নি ।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, নির্বচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাত হোসেন নির্বাচন কমিশন এর বিশেষ অস্থায়ী এজলাসে বিচারকের আসনে আসীন আদালত এ রায় প্রদান করেন।
আদালতে গোলাম মাওলা রনি বলেন- এটা আমার সাধারণ ভূল ছিল । অতীতে এমন ভূলে কখনো নমিনেশন বাতিল হয়নি।
অবশ্য রণির এ ভুল তার ভক্তরা দুঃখ পেয়েছেন কারণ সবাই তাকে একজন সচেতন লেখক কলামিস্ট ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই জানেন ।

0 facebook-blogger-disqus:
একটি মন্তব্য পোস্ট করুন