সুমন হোসেন শাওন, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপজেলার ষোলঘর ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়ন করার জন্য দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজিজুল ইসলাম।
এরই অংশ হিসেবে ১৬জুলাই সকাল সাড়ে ৯টায় কেয়টখালী ৭নং ওয়ার্ড এর উন্নায়নের কার্যক্রম পরিদর্শন এবং এলাকার সাধারণ জনগণ কোন প্রকার সমস্যা নিয়ে ভুগান্তির মাঝে রয়েছে কি না সরোজমিনে জানতে ঘুরে-ঘুরে খোঁজ নিচ্ছেন। ভোট চাইতে নয় সমস্য শুনে সমাধান করতে দ্বারে দ্বারে হাটছেন। শুনছেন তাদের নানা সমস্যর কথা এবং অতি দ্রুত সমস্যা গুলো নিরসনের জন্য আলহাজ্ব মোঃ আজিজুল ইসলাম চেয়ারম্যান জনগণকে আশ্বাস দেন।
পশ্চিম কেয়টখালী নবনির্মিত জামে মসজিদের উন্নায়নের কাজের জন্য নিজ তহবিল হতে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন। কেয়টখালী হতে পুঁটিমারার রাস্তার নবনির্মিত লোহার কালভাটি শুভ উদ্ভবন করেন এবং কেয়টখালী ডাক্তার রোডের কাল্ভাটের পর হতে ছয়গাঁও পর্যন্ত রাস্তার ইট বিছানোর কাজের শুভ উদ্ভবন করেন। এলাকাবাসীর মুখে মুখে রফ উঠেছে উন্নায়নের আরও একটি নাম আলহাজ্ব মোঃ আজিজুল ইসলাম চেয়ারম্যান ।

0 facebook-blogger-disqus:
একটি মন্তব্য পোস্ট করুন