সেই বহুল আলোচিত শর্টফিল্ম- ‘ডি কে পং পং’ অবশেষে ইউটিউবে
নাট্যকার খান ইসমাইল এর সেই বহুল আলোচিত শর্টফিল্ম- ‘ডি কে পং পং’ অবশেষে ইউটিউবে রিলিজ হয়েছে ।
গতকাল এক জনাকীর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুরাগ
মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় । অনুরাগের সহকারী পরিচালক ফারহানা
ববিতা বৃষ্টির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুরাগের পরিচালক খান ইসমাইল ।
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অভিনেতা আগুন, ডিকে জাহাঙ্গীর, অভিনেত্রী ফারিয়া নাসরিন সহ অনেকে ।
প্রসঙ্গত উল্লেখ্য ৫ মিনিট দৈর্ঘ এ শর্টফিল্মে সমাজের বখে
যাওয়া কতিপয় মিডিয়া কর্মী নামধারী যুবক একটি স্কুল পড়ুয়া মেয়েকে অভিনেত্রী বানানোর
কুপস্তাব দিয়ে তাদের অফিসে নিয়ে অসৌজন্য ও গর্হিত কাজের ফাঁদে ফেলার চেষ্টা করলে
যা ঘটে এখানে তা তুলে ধরা হয়েছে ।
ডি কে পং পং এর ভিডিও-
রাজধানীর দক্ষিণখানের কাওলা এলাকায় ‘ডি কে পং পং’ শর্টফিল্ম এর শুটিং সম্পন্ন হয় । অনুরাগের
অন্যান্য সব নাটক- টেলিফিল্ম বা শর্টফিল্ম এর চাইতেও এটির কারিগরী ও শুটিং শৈলী
অনেক গুনে উন্নত করা হয়েছে ।
দর্শক শর্টফিল্ম টি দেখে অন্যরকম বিণোদন পাবে বলে মনে করেন
অনুরাগের সহকারী পরিচালক ও অভিনেত্রী ফারহানা ববিতা বৃষ্টি । তিনি সকলকে এ
শর্টফিল্মটি দেখার অনুরোধ করেছেন ।

0 facebook-blogger-disqus:
একটি মন্তব্য পোস্ট করুন