ভবানীগঞ্জ এনায়েতিয়া মাদ্রাসায় গুণীজন সম্বর্ধনা : কম্পিউটার
শাখা সহ আধুনিকায়নের প্রতিশ্রুতি প্রধান অতিথি ইসমাইল সাহেবের
কম্পিউটার শাখা সহ আধুনিকায়নের প্রতিশ্রুতি দিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইসমাইল সাহেব।
গত বৃহস্পতিবার ভবানীগঞ্জ এনায়েতিয়া মাদ্রাসার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকার নাগরিক ভবানীগঞ্জ এলাকার বিশিষ্ট ব্যক্তি মরহুম আলী মিয়া সাহেবের সুযোগ্য সন্তান জনাব ইসমাইল হোসেন সাহেব।
এসময় জনাব ইসমাইল হোসেন তার সম্মানে দেয়া সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন। বক্তব্যকালে তিনি বলেন ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয় অত্র অঞ্চলের জন্য এই মাদ্রাসা হবে একটি মডেল। কম্পিউটার শাখা খোলার জন্য আমি কম্পিউটার সহ প্রয়োজনীয় ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ।
অত্র মাদ্রাসার পরিচালক জনাব মাওলানা ইসমাইল সাহেব তার বক্তব্যে বলেন- অত্র মাদ্রাসার এই তিন তলা ভবন নির্মাণ কাজে মরহুম আলী মিয়ার মেয়ে জনাবানাজমে আরা সর্বপ্রথম ৫০ হাজার টাকা ও পরবর্তীতে আরো ২৫ হাজার টাকা সহ অন্যান্য অনুদান এবং আন্তরিক সহযোগিতার মাধ্যমে মাদ্রাসার উন্নয়ন কাজে আন্তরিকতার সাথে অংশগ্রহণ করেন। অত্র মাদ্রাসার অন্যতম উদ্যোক্তা মরহুম আলী মিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা এনায়েত উল্লাহ উনারা দুজনেই ছিলেন অত্র এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ ও মাটির মানুষ। আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন যে, মরহুম আলী মিয়া স্মরণে অত্র মাদ্রাসার ক্যাম্পাসে একটি হলরুম "মরহুম আলী মিয়া হল" নামে নামকরণ করা হবে।
শিক্ষাসচিব হাফেজ মাওলানা আব্দুল হক সাহেব তাঁর বক্তব্যে মাদ্রাসার অতীত ইতিহাস তুলে ধরেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব নাজমে আরা,
জনাব আজিজুর রহমান বাবু। অন্যান্যদের
মাঝে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব মাওলানা ইসমাইল হোসাইন, মাদ্রাসার শিক্ষা সচিব হাফেজ মাওলানা আব্দুল হক,
মাদ্রাসা পরিচালনা কমিটির
সভাপতি জনাব নুরুজ্জামান চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জনাব ইসমাইল সাহেব সম্পূর্ণ বে-সরকারীভাবে জনসাধারণের আর্থিক সহায়তায় নির্মাণাধীন অত্র মাদ্রাসার তিনতলা ভবন নির্মাণ কাজ পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন । পরিদর্শনকালে তিনি সবাইকে মাদ্রাসার উন্নয়ন কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
WATCH POPULAR Telefilm : Coronar Azab -
WATCH POPULAR Telefilm : Oporadhi -


0 facebook-blogger-disqus:
একটি মন্তব্য পোস্ট করুন