সিরাজদিখানে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ আব্দুল মতিন হাওলাদারকে গণসংবর্ধনা


(বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা কমান্ডার নির্বাচিত স্বর্ণপদক প্রাপ্ত)
সিরাজদিখানে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ আব্দুল মতিন হাওলাদারকে গণসংবর্ধনা

সুমন হোসেন শাওন, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ সিরাজদিখানে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ আব্দুল মতিন হাওলাদারকে সিরাজদিখান মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। আব্দুল মতিন হাওলাদার বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা কমান্ডার নির্বাচিত হয়ে স্বর্ণপদক পাওয়ায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়েছে।

সিরাজদিখান উপজেলা সন্তান কমান্ডের আয়োজনে গতকাল রবিবার দুপুরে উপজেলার ইছাপুরা ইউনিয়ন পরিষদ চত্বরে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ সময় অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুপ্তা ইয়াসমিন এমিলি। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মহিউদ্দিন আহমেদ।



উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহিরুল আলম বিমলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ বাচ্চু, যুদ্ধকালীন কমান্ডার শাজাহান মিয়া, যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার মোতালেব দেওয়ান, বিকেবি ডিগ্রি কলেজ অধ্যক্ষ শামসুল হক হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দুলাল হোসেন, জেলা সাবেক সহকারি কমান্ডার এ কে এম সামসুদ্দিন আহমেদ খায়ের, মুন্সীগঞ্জ জেলা পরিষদ সদস্য আকলিমা বেগম, উপজেলা সাবেক কমান্ডার মীর মোঃ হাবিবুর রহমান, জৈনসার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু, জেলা যুবলীগ সহ সভাপতি মোঃ মহসিন ভুইয়া, উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি মহসিন রেজা।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক শামীমা আক্তার, সদস্য সচিব মাহমুদুল হাসান ঝন্টু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় সমম্বয়ক পরিষদের আহবায়ক কমিটির সদস্য শামিম হাওলাদার, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সদস্য আসাদুজ্জামান সওকত মোল্লা, সদস্য আসাদুজ্জামান বাপ্পি প্রমুখ। 

Share on Google Plus

About BD Jatiya News

    Blogger Comment
    Facebook Comment

0 facebook-blogger-disqus:

একটি মন্তব্য পোস্ট করুন