হাফিজুল ইসলাম ভূইয়া (নারায়ণগঞ্জ প্রতিনিধি)
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজের ১২ ঘণ্টা পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থীর বাবা জয়নাল অাবেদীন বলেন, তার একমাত্র ছেলে পারভেজ অাহমেদ জয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলো। লেখাপড়ার পাশাপাশি স্থানীয় একটি মাল্টিপারপাস কোম্পানীতে কর্মরত ছিলো সে।
তার ছেলেকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তবে, তিনি কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ করেননি।
কান্না জড়িত কণ্ঠে তিনি অারো বলেন, " অাশা ছিলো ছেলে লেখাপড়া শেষ করে সংসারের হাল ধরবে, কিন্তু তা অার হলো না।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাঈল হোসেন জানান, ময়না তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জয়কে হত্যা করা হয়েছে কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদের জন্য জয়ের কর্মস্থল মেঘনা শ্রমজীবী সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর ও দুই কর্মচারী সোহাগ এবং শারমীনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

0 facebook-blogger-disqus:
একটি মন্তব্য পোস্ট করুন