নীল আকাশের ভেলা
- খান ইসমাইল
দুধ সাদা নয় রং তোমার
নয়তো তুমি ডায়না,
তোমার সাথে কইতে কথা
মনটা ধরে বায়না ।
সাদা মনের মানুষ তুমি
হুর পরী আর রবি,
রুপের কথা কইব কি আর
নামটি যে সুরভী ।
বসন্তের ঐ অন্তিমতায়
মাতাল করা বেশ,
শেষ বিকেলের ক্লান্তি লগন
বইছে যে তার রেশ ।
তোর কারণে জীবন হলো
নীল আকাশের ভেলা,
আমায় নিয়ে খেলিসনা তুই
ধুসর কপট খেলা ।
ভালবাসি তোকে আমি
প্রাণের চেয়েও অধিক
অমর হয়ে থাকবে যে প্রেম
নিখিল ধরার প্রতীক ।
আজ নবান্নের এই শুভক্ষণে
শুধাই তোরি তরে
তোর দুঃখগুলো মোর আঁখিতে
যেন অশ্রু হয়ে ঝরে ।
দারুন হয়েছে কবিতাটি
উত্তরমুছুন