শ্রীনগরে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ১০
সুমন হোসেন শাওন, শ্রীনগর, মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ ১০জন গ্রেফতার হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ ও পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী ও ৩জন মাদকসেবীসহ ১০ জনকে গ্রেফতার করেছেন।
সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে শ্রীনগর থানার এসআই মোদাচ্ছেরের নের্তৃত্বে বিশেষ অভিযানে উপজেলার মান্দ্রা গ্রামের ছালাম বেপারীর ছেলে শামীম বেপারী (৫০) ও মাইজপাড়া গ্রামের রফিক সিকদারের ছেলে রুবেল সিকদার (৩০) নামে সাজাপ্রাপ্ত দুই জনকে গ্রেফতার করেন। এ ছাড়াও ডাকাতি প্রস্তুতি মামলার আসামী ১ জন, সিআর মামলার ৩ জন ও জিআর মামলার ১ জনকে গ্রেফতার করা হয়। অপরদিকে র্যাবের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ৩ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এস এম আলমগীর হোসেন বলেন, শুক্রবার সকালে আসামীদের মুন্সীগঞ্জ কোর্টে প্রেরন করা হয়েছে।

0 facebook-blogger-disqus:
একটি মন্তব্য পোস্ট করুন