ঢাকা বিভাগীয় শ্রেষ্ঠ গ্রাম পুলিশ চৌকিদার ছায়িদ চৌধুরী : শ্রীনগরে সংবর্ধনা


সুমন হোসেন শাওন, মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোঃ ছায়িদ চৌধুরী ঢাকা বিভাগে শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হিসেবে নির্বাচিত হয়েছে। এ উপলক্ষে ৮ জুলাই রোববার সকাল ১০ টার দিকে শ্রীনগর থানার উদ্যোগে থানা প্রাঙ্গণে তাকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়েছে।


শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এস.এম. আলমগীর হোসেন মোঃ ছায়িদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন। সংবর্ধনা কালে এস. এস. আলমগীর হোসেন (ওসি) বলেন, ওই এলাকায় মাদক ও সন্ত্রাসসহ যেকোন অপরাধ দমনে পুলিশকে সার্বিক সহযোগিতা করার জন্য তাকে এই সংবর্ধনা দেওয়া হলো। এ সময় থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রেষ্ঠ গ্রাম পুলিশ ছায়িদ চৌধুরী বলেন, ঢাকা বিভাগীয় শ্রেষ্ঠ গ্রাম পুলিশের খেতাব পেয়ে আমি গর্বিত। ২২ বছর যাবৎ এই পেশায় নিয়োজিত রয়েছি। আমার পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করি। আমার এই কৃতিত্বের পেছনে সকলের অবদান রয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন। থানার পক্ষ থেকে সংবর্ধনা পাওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। উল্লেখ্য গত ১ জুলাই গ্রাম পুলিশ মোঃ ছায়েদ চৌধুরীকে ঢাকা রেঞ্জ ডিআইজি’র কার্যালয় থেকে ঢাকা বিভাগীয় শ্রেষ্ঠ গ্রাম পুলিশের সনদ ও ক্রেস্ট দেওয়া হয়।
Share on Google Plus

About BD Jatiya News

    Blogger Comment
    Facebook Comment

0 facebook-blogger-disqus:

একটি মন্তব্য পোস্ট করুন