গরু মোটা তাজা করণ নিষিদ্ধ ঔষধ : কুরবানী ও স্বাস্থ্য সমস্যা || ইসমাইল এইচ খান


নিষিদ্ধ ঔষধে গরু মোটা তাজা করণ : কুরবানী ও স্বাস্থ্য সমস্যা

_______________ইসমাইল এইচ খান____________________



সামনে পবিত্র কুরবানীর ঈদ সমাগত। আর এ উপলক্ষ্যকে সামনে রেখে অসাধু গরু ব্যবসায়ীদের গরু মোটা তাজা করণে চলছে নানামূখী পক্রিয়া।

ওয়াকিপহাল সূত্রে জানা যায়, পবিত্র কুরবাণীর ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে অধিক মূনাফা লাভের আশায় অসাধু চক্র নিষিদ্ধ ইনজেকশন, মেডিসিন পুশ করে ও খাদ্যের সাথে মিশিয়ে গরু মোটাতাজা করার হীন  প্রচেষ্টা অব্যাহত রেখেছে।


এসব নিষিদ্ধ ঔষধ ব্যবহারের ফলে গরুর স্বস্থ্য বৃদ্ধির স্বাভাবিক প্রক্রিয়াকে উতরিয়ে যায়। অস্বাভাভিক মোটা হওয়ার ফলে গরুর শরীরে আঙ্গুল চেপে ধরলে তা ডেবে যায়।


কুরবানীর ঈদকে সামনে রেখে ইতিমধ্যে শুরু হয়েছে গরু, মহিষ, ভেড়া, দুম্বা, ছাগল, বকরী, উট বেচা-কেনার হিড়িক। আর এ সুযোগকে কাজে লাগিয়ে প্রতারক চক্র সোচ্ছার।

বাংলাদেশী মুসলমানদের পবিত্র এ কুরবানীর ঈদের কুরবানী করার জন্য পছন্দের তালিকার শীর্ষে রয়েছে গরু।  আর তাই অসাধু চক্র গরুকেই বেছে নিয়েছে তাদের অস্ত্র হিসেবে।

গরু মোটাতাজা করতে অসাধু খামারিরা কিছু পল্লী চিকিৎসকের পরামর্শ নিয়ে স্টেরয়েড গ্রুপের নানান নিষিদ্ধ ঔষধ ব্যবহার করে থাকে গরুর শরীরে। এ ঔষধ গরু ও গরুর গোস্ত বক্ষণকারী উভয়ের জন্য মারাত্বক ক্ষতিকর এমন তথ্য দিয়েছেন বিশেষজ্ঞরা ।

ভারতীয় ডেক্সামেথাসন ইনজেকশন শরীরে প্রবেশ করানোর ফলে গরুর প্রস্রাব বন্ধ হয়ে যায় এবং পানি জমতে শুরু করে। ফলে গরু মোটাতাজা দেখায়। এ গরু নির্দ্দিষ্ট সময়ের মধ্যে জবাই না করলে মারা যায় ।

এমন গরুর গোস্ত বক্ষণে মানবদেহে দীর্ঘমেয়াদী রোগ-বালাই সহ ক্যান্সার, কিডনী রোগ, লিভার সহ নানান রোগ দেখা দেয়।



Share on Google Plus

About Anurag Multimedia

    Blogger Comment
    Facebook Comment

0 facebook-blogger-disqus:

একটি মন্তব্য পোস্ট করুন