খান ইসমাইল এর কবিতা - রূপের রাণী



রূপের রাণী


খোলা চুলে রুপের রাণী
দেখতে লাগে বেশ,
গোলাপী ঠোটে হাসির ঝিলিক
যায়না যে তার রেশ ।

গাছের তলায় শান্ত জলে
কাকে তুমি দেখ,
আমার কথা ভীড়ের মাঝে
একটু মনে রেখ ।

আমার লিখা একটি ছড়া
একটু যেন ছন্দ,
কবি না হলেও আমি
মানুষটা নই মন্দ ।

রিফা নামটি মধুর যেমন
বুঝে সে সবি,
বিখ্যাত সেই সবার মাঝে
নয়তো আমি কবি।


নীলূফা জাহান রিফাকে উৎসর্গিত

Share on Google Plus

About Anurag Multimedia

    Blogger Comment
    Facebook Comment

1 facebook-blogger-disqus: