সেনাবাহিনী নামছে সোমবার || রাজনীতিতে স্বস্তির সুবাতাসের অপেক্ষা
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার মাঠ পর্যায়ে সেনাবাহিনী নামছে।
এর আগের দিন (রোববার) সেনাবাহিনীর উদ্দেশ্যে বিবৃতি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
বিবৃতিতে সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য দেশের ভাবমূর্তিকে
কলঙ্কিত করবে না বলে আশা প্রকাশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা সশস্ত্র বাহিনীকে স্বাগত জানাই। আশা করছি সশস্ত্র
বাহিনী মোতায়েনের ফলে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করবে যা এতদিন ছিল না।’

0 facebook-blogger-disqus:
একটি মন্তব্য পোস্ট করুন