ভবানীগঞ্জ মাছ বাজার ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগে প্রতিবাদ সভা

ভবানীগঞ্জ মাছ বাজার ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগে প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক : লক্ষীপুর জেলা সদরের ঐতিহ্যবাহী ভবানীগঞ্জ বাজারে মাছ বাজার ১ তলা ভবন নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগে বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ভবানীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও প্রখ্যাত আলেমে দ্বীন জনাব মাওলানা ইসমাইল হোসাইন।

প্রতিবাদ সভায় বক্তব্য দিতে গিয়ে তীব্র ক্ষোভের সাথে জনাব মওলানা ইসমাইল বলেন- একটি চিহ্নিত মহল দীর্ঘ বহু বছর যাবত ভবানীগঞ্জ বাজারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতি করে আসছে। তাদের এহেন স্বেচ্ছাচারী ও দুর্নীতির কারণে বাজারের আশপাশের এলাকা ও বিভিন্ন বাড়ি-ঘর, মসজিদ-মাদ্রাসা পচা নোংরা নর্দমায় ভরপুর হয়ে আছে। খুনি হাসিনা সরকারের কিছু দুর্নীতিবাজ চক্র বাজারের বিভিন্ন প্রকার টোল আদায়, চাঁদাবাজি এবং মাছ বাজার সংস্কার, বাজারের #ড্রেনেজ ব্যবস্থা #সংস্কার সহ নানান কাজ দেখিয়ে জেলাপরিষদ থেকে বরাদ্দ এনে সামান্য কিছু ঘষামাজা করেই সমস্ত টাকা দুর্নীতি করে মেরে দিয়েছে। অতীতে যেমন দুর্নীতি হয়েছে বর্তমানেও কিছু চিহ্নিতমহল স্বৈরাচারী হাসিনা সরকারের কিছু চিহ্নিত দোসরদের সাথে নিয়ে দুর্নীতি করার মহোৎসবে মেতেছে। এহেন অবস্থা চলতে দেওয়া যায় না।

তিনি আরো বলেন-
 আজ মিস্ত্রিরা কাজ করার সময় অনিয়ম সম্পর্কে বলাতে তারা জানায় আমাদেরকে কন্ট্রাকটর যেভাবে বলেছে আমরা সেভাবেই করছি ! এর বাইরে কিছু করার নাই। অথচ বাস্তবে দেখা যায় ঢালাইয়ের সাথে কনার (ইটের খোয়া) পরিবর্তে ব্যবহার অযোগ্য রাবিশ ব্যবহার করছে, আর সিমেন্ট ব্যবহার করছে ৪ মাস আগের মেয়াদোর্ত্তীর্ন।
ভবানীগঞ্জ মাছ বাজার ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগে প্রতিবাদ সভা।   লক্ষীপুর জেলা সদরের ঐতিহ্যবাহী ভবানীগঞ্জ বাজারে মাছ বাজার ১ তলা ভবন নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগে বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে #প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ভবানীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও প্রখ্যাত আলেমে দ্বীন জনাব মাওলানা ইসমাইল হোসাইন।  প্রতিবাদ সভায় বক্তব্য দিতে গিয়ে তীব্র ক্ষোভের সাথে জনাব মওলানা ইসমাইল বলেন- একটি চিহ্নিত মহল দীর্ঘ বহু বছর যাবত ভবানীগঞ্জ বাজারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতি করে আসছে। তাদের এহেন স্বেচ্ছাচারী ও দুর্নীতির কারণে বাজারের আশপাশের এলাকা ও বিভিন্ন বাড়ি-ঘর, মসজিদ-মাদ্রাসা পচা নোংরা নর্দমায় ভরপুর হয়ে আছে। খুনি হাসিনা সরকারের কিছু দুর্নীতিবাজ চক্র বাজারের বিভিন্ন প্রকার টোল আদায়, চাঁদাবাজি এবং মাছ বাজার সংস্কার, বাজারের #ড্রেনেজ ব্যবস্থা #সংস্কার সহ নানান কাজ দেখিয়ে জেলাপরিষদ থেকে বরাদ্দ এনে সামান্য কিছু ঘষামাজা করেই সমস্ত টাকা দুর্নীতি করে মেরে দিয়েছে। অতীতে যেমন দুর্নীতি হয়েছে বর্তমানেও কিছু চিহ্নিতমহল স্বৈরাচারী হাসিনা সরকারের কিছু চিহ্নিত দোসরদের সাথে নিয়ে দুর্নীতি করার মহোৎসবে মেতেছে। এহেন অবস্থা চলতে দেওয়া যায় না।  তিনি আরো বলেন-  আজ মিস্ত্রিরা কাজ করার সময় অনিয়ম সম্পর্কে বলাতে তারা জানায় আমাদেরকে কন্ট্রাকটর যেভাবে বলেছে আমরা সেভাবেই করছি ! এর বাইরে কিছু করার নাই। অথচ বাস্তবে দেখা যায় ঢালাইয়ের সাথে কনার (ইটের খোয়া) পরিবর্তে ব্যবহার অযোগ্য রাবিশ ব্যবহার করছে, আর সিমেন্ট ব্যবহার করছে ৪ মাস আগের মেয়াদোর্ত্তীর্ন। প্রসঙ্গত কাজটি ১৭ নং ভবানীগঞ্জ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাইফুল হাসান রনি কন্ট্রাক্ট নিয়েছেন আওয়ামীলীগ আমলে। আওয়ামী স্বৈরাচারী সরকারের পতনের পর কতিপয় দুর্নীতিবাজ একাজে ব্যাপক অনিয়ম দুর্নীতি করছে বলে মন্তব্য করেন জনাব মাওলানা ইসমাইল।       তিনি আরো বলেন আমি সহ ভবানীগঞ্জ বাজারের কয়েকজন ব্যবসায়ী মিলে এস্টিমেটর ড্রয়িং অনুযায়ী কাজ না করার প্রতিবাদ করায় তারা আমাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।   এ ব্যাপারে চেয়ারম্যান কে বহুবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।  জনাব মাওলানা ইসমাইল আরো বলেন  ভবানীগঞ্জ বাজারকে আধুনিক বাজারে পরিণত করার জন্য বাজারের সম্মানিত বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষক ও মসজিদের ইমাম খতিবদের সমন্বয়ে একটি পরিচালনা কমিটি করে ঐতিহ্যবাহী ভবানীগঞ্জ বাজারকে  একটি আধুনিক মডেল বাজারে পরিণত করার উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রতিবাদ সভায় অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন  বিশিষ্ট পল্লী চিকিৎসক জনাব মোঃ ফারুক,   বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মাস্টার মহিউদ্দিন স্বপন, হাফেজ মাওলানা আব্দুল হক, পল্লী চিকিৎসক জনাব ননী গোপাল মজুমদার, ব্যবসায়ী জনাব ইসমাইল হোসেন জুয়েল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।  বক্তারা এহেন দুর্নীতি প্রতিরোধে সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট মহলের প্রতি  আহ্বান জানান।  প্রতিবাদ সভায় ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ীবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।    #লক্ষীপুর #জেলা #ঐতিহ্যবাহী #ভবানীগঞ্জ #বাজার  #জেলাপরিষদ
ভবানীগঞ্জ মাছ বাজার ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাওলানা ইসমাইল হোসাইন লক্ষ্মীপুরী।  -বিডি জাতীয় নিউজ

প্রসঙ্গত কাজটি ১৭ নং ভবানীগঞ্জ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাইফুল হাসান রনি কন্ট্রাক্ট নিয়েছেন আওয়ামীলীগ আমলে। আওয়ামী স্বৈরাচারী সরকারের পতনের পর কতিপয় দুর্নীতিবাজ একাজে ব্যাপক অনিয়ম দুর্নীতি করছে বলে মন্তব্য করেন জনাব মাওলানা ইসমাইল।


 তিনি আরো বলেন আমি সহ ভবানীগঞ্জ বাজারের কয়েকজন ব্যবসায়ী মিলে এস্টিমেটর ড্রয়িং অনুযায়ী কাজ না করার প্রতিবাদ করায় তারা আমাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। 

এ ব্যাপারে চেয়ারম্যান কে বহুবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

জনাব মাওলানা ইসমাইল আরো বলেন- ভবানীগঞ্জ বাজারকে আধুনিক বাজারে পরিণত করার জন্য বাজারের সম্মানিত বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষক ও মসজিদের ইমাম খতিবদের সমন্বয়ে একটি পরিচালনা কমিটি করে ঐতিহ্যবাহী ভবানীগঞ্জ বাজারকে  একটি আধুনিক মডেল বাজারে পরিণত করার উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রতিবাদ সভায় অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন

বিশিষ্ট পল্লী চিকিৎসক জনাব মোঃ ফারুক,   বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মাস্টার মহিউদ্দিন স্বপন, হাফেজ মাওলানা আব্দুল হক, পল্লী চিকিৎসক জনাব ননী গোপাল মজুমদার, ব্যবসায়ী জনাব ইসমাইল হোসেন জুয়েল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা এহেন দুর্নীতি প্রতিরোধে সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট মহলের প্রতি  আহ্বান জানান।

প্রতিবাদ সভায় ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ীবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


#লক্ষীপুর #জেলা #ঐতিহ্যবাহী #ভবানীগঞ্জ #বাজার  #জেলাপরিষদ

WATCH POPULAR Telefilm : Coronar Azab -

WATCH POPULAR Telefilm : Oporadhi -





Share on Google Plus

About Iqra Graphics

    Blogger Comment
    Facebook Comment

0 facebook-blogger-disqus:

একটি মন্তব্য পোস্ট করুন