লক্ষ্মীপুরে তিনটি সন্ত্রাসী বাহিনীর মধ্যে
গোলাগুলিতে ২৮ মামলার আসামি মাসুম বিল্লাহ ওরফে লাদেন মাসুম নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে জেলা সদরের বালাইশপুর বটের দিঘীরপাড় এলাকা তার লাশ উদ্ধার করেছে
পুলিশ।
স্থানীয়রা জানায়, প্রয়াত শামীম চেয়ারম্যান ওরফে শামীম
বাহিনীর প্রধান সহযোগী লাদেন মাসুম শামীমের মৃর্ত্যূর পর সে প্রধান হয় এবং বাহিনী পরিচালনা
করে এসেছিল।
তার মৃর্ত্যুর বিষয়ে পুলিশের দাবী- আধিপত্য বিস্তার নিয়ে প্রতিদ্বন্দ্বী তার বিরোধী গ্রুপের সাথে আধিপত্য
বিস্তার কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় লাদেন মাসুম গুলিবিদ্ধ হয়ে মারা যায় ।
পুলিশ জানায়, লাদেন
মাসুমের বিরুদ্ধে হত্যা, ডাকাতি,
চাঁদাবাজিসহ
সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বিভিন্ন থানায় ২৮টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি
পলাতক ছিলেন। তাকে ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। বৃহস্পতিবার রাত সাড়ে
তিনটার দিকে তিনি ঢাকা থেকে এলাকায় আসেন। এ সময় বটের দিঘীরপাড় এলাকায় কালা মাসুদ ও
শাহাদাত বাহিনীর সাথে লাদেন মাসুম বাহিনীর গোলাগুলি হয়। গোলাগুলির খবর পেয়ে পুলিশ
ঘটনাস্থলে গিয়ে মাসুম বিল্লাহ ওরফে লাদেন মাসুমের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

0 facebook-blogger-disqus:
একটি মন্তব্য পোস্ট করুন