চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান এর গাড়ির চাকা পাংচার হয়ে খাদে পড়ে চালকসহ ৪জন গুরুতর আহত



রানা হায়দার : ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান এর গাড়ির চাকা পাংচার হয়ে খাদে পড়ে চালকসহ ৪জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

 


রবিবার বিকাল ৪টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের পুরাতন জনতার বাজার এর নিকটে পৌছাঁ মাত্রই চৌদ্দগ্রাম থেকে ছেড়ে আসা চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান এর গাড়ি ঢাকা মেট্রো (ঘ ১৪-০৯৫৯) হঠা করে দ্রুত গতিতে চলমান অবস্থায় চাকা পাংচার হয়ে যায় এসময় নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি পাশে জমিনে গিয়ে পড়ে। এসময় গাড়িতে থাকা কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা পরিষদে চেয়ারম্যান ও চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুস সোবাহান ভূঁইয়া হাসান, গাড়ির চালকসহ ৪জন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজনের সহযোগীতায় তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সংবাদটি লেখা পর্যন্ত তাদের চিকিসা চলছিল।






Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 facebook-blogger-disqus:

একটি মন্তব্য পোস্ট করুন