সুমন হোসেন শাওন : মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় জাকের পার্টির উদ্যোগে পবিত্র ঈদ-উল-ফিতরের মহা জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার শ্রীনগর উপজেলার বেজগাঁও বাসষ্ট্যান্ড সংলগè নাইওরী কমিউনিটি সেন্টার ও তদসংলগ্ন বালুর মাঠে জাকের পার্টির মুন্সীগঞ্জ সাংগঠনিক জেলা পশ্চিমের (সিরাজদিখান-শ্রীনগর-লৌহজং) তিন উপজেলার আয়োজনে হাজার হাজার জাকেরান আশেকান মোমিন মুসলমান নারী ও পুরুষের এক বিশাল ঈদ-উল-ফিতরের মহা জামাত অনুষ্ঠিত হয়।
এ সময় জামাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকের পার্টি মুন্সীগঞ্জ সাংগঠনিক জেলা পশ্চিমের সভাপতি আক্কাস আলী খালাসী। এ পবিত্র ঈদ-উল-ফিতর জামাতে অংশ নেন, আসন জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির গোলাপ ফুল মার্কায় মনোনয় প্রত্যাশি ও গাজীপুর জেলার সাংগঠনিক সম্পাদক হাজী আতাউর রহমান এবং মুন্সীগঞ্জ জেলা যুবফ্রন্টের সাধারণ সম্পাদক সারোয়ার মোহাম্মদ সানি, মুন্সীগঞ্জ সাংগঠনিক জেলা পশ্চিমের হাজী মাহাবুবর রহমান। এছারাও নামাজে অংশ নেন, সিরাজদিখান উপজেলার সভাপতি ডাঃ আবুল খায়ের, শ্রীনগর উপজেলার সভাপতি দেলোয়ার হোসেন, লৌহজং উপজেলার সভাপতি হাজী দেলোয়ার হোসেন ঢালী সহ প্রত্যাক উপজেলা, ইউনিয়নে ও ওয়ার্ডের সর্বস্তরের নেতৃবৃন্দসহ সকল জাকেরান আশেকান মোমিন মুসলমানসহ প্রমূখ।
উক্ত জামাতে জাকের পার্টির চেয়ারম্যানের কেন্দ্রীয় নির্দেশে সারাদেশের ন্যায় এখানেও সকাল ৮টা থেকে আগত সকল মুসল্লিদেরকে মিষ্টি মূখ করানোর জন্য মিষ্টি তাবারোক খাওয়ানো হয়। নামাজের পূর্বে নেতৃবৃন্দু আলোচনা ঈদের নামাজের জামাত, মিলাদ শরিফ, বিশ্ব ওলী খাজাবাবার রওজা শরিফসহ এলাকার কবর জিয়ারত, কবরবাসীসহ দেশ ও জাতীর উদ্দেশের দোয়া করা হয়। নামাজ পরিচালনা করেন বনানী পাক দরবার শরিফে খাদেম মাওলানা মনসুর আল হেলালী। নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে পোলাউ-মাংস তাবারক পরিবেশন করেন।

0 facebook-blogger-disqus:
একটি মন্তব্য পোস্ট করুন