জাহাঙ্গীর আলম (মুন্সীগঞ্জ থেকে ) : মুন্সীগঞ্জ শ্রীনগরে পূর্ব শত্রুতার জেরধরে আচনকাই হামলা ও মারামারির ঘটনা ঘটেছে। শনিবার দুপুরবেলা দেউলভোগ আবু কালামের ছেলে শ্রীনগর বাজারে পিয়াজ পট্টি কাচা মালের দোকানদার লিটন শেখ (৩৫) কে বেজগাঁও লস্করবাড়ী মৃত মোবারকের ছেলে নুরু খলিফা (৪৫) সহ ২/৩ জনের একটি সংঘবদ্ধ দল পূর্ব শত্রুতার জেরধরে মেরে আহত করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, লিটন শ্রীনগর বাজারে বাবু স্বর্ণকারের দোকানের সামনে অস্থায়ী কাচা মালের দোকান বসিয়ে ব্যবসা করে আসছিলেন।
দুপুরে হঠাৎ নুরু খলিফাসহ ২/৩ জনে একটি সংঘবদ্ধ দল এসে লিটনকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে এবং লিটন কিছু বুঝে উঠার আগেই তারা সন্ত্রাসী কায়দায় কাঠের লাঠি দ্বারা এলোপাতারি ভাবে পিটাই মাথা, মূখে ও শরিরের বিভিন্ন স্থানে মারাত্মক নিলাফুলা জখম করেছে। লিটন শেখ জানান, নুরু খলিফার সাথে জমি জমা নিয়ে আদালতে মামলা চলছে। তারই জেরধরে এ হামলা ঘটিয়েছে। লিটন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পরে শ্রীনগর থানায় হাজির হইয়া নিজে বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যপারে শ্রীনগর থানার অফিসার ইনর্চাজ এস এম আলমগীর হোসেন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিব।

0 facebook-blogger-disqus:
একটি মন্তব্য পোস্ট করুন