মেসিকে অবসর না নিতে বললেন মাশ্চেরানো


চরম হতাশায় মুষড়ে পড়েছে পুরো আর্জেন্টিনা দল। ফ্রান্সের বিপক্ষে ৪-৩ ব্যবধানে হেরে বিদায় নেওয়ার কিছুক্ষণ পরেই জাতীয় দলকে বিদায় জানান হাভিয়ের মাশ্চেরানো । তার বিদায়টা অনুমেয়ই ছিল কিন্তু এভাবে যেতে চাননি মাঝমাঠের এই কাণ্ডারি। উপলক্ষটা আরো ভালো হতে পারতো তার। তিনি নেই কিন্তু তার আশা মেসি এই দলটার সঙ্গে থেকে যাবেন।


ফ্রান্সের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়া মাচেরানো অবসরের কথা জানান। এরপরেই তিনি মেসিকে থেকে যাওয়ার অনুরোধ করে বলেন, ‘আমি আশা করবো মেসি এই দলটার সঙ্গেই থেকে যাবে এবং তাকে কিছুদিন একা থাকতে দিবে।’

বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের চাপ নেওয়াটা খুব কষ্টকর। মাচেরানো বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ের কোন ফুটবলারই এত পরিমাণ চাপ নিতে পারবে না যতটা সে নিয়ে থাকে। কিন্তু এখন মেসি শান্ত থাকা উচিৎ। তার পরিবারের সঙ্গে সময় কাটানো উচিৎ এবং খেলা চালিয়ে যাওয়া দরকার। কারণ, মেসি যেদিন খেলা বন্ধ করবে তখন আমরা বুঝবো কাকে মিস করতে যাচ্ছি আমরা।’
Share on Google Plus

About BD Jatiya News

    Blogger Comment
    Facebook Comment

0 facebook-blogger-disqus:

একটি মন্তব্য পোস্ট করুন