জাহাঙ্গীর আলম (মুন্সীগঞ্জ শ্রীনগর থেকে) : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে ভূঁয়া আইডি খুলে সামাজিক ভাবে হেয়পতিপন্ন করার অভিযোগ উঠেছে। মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার পানিয়া গ্রামের হাজী ইব্রাহীম শেখের ছেলে মোঃ ফারুখ হোসেনসহ একই গ্রামের আসলাম, শরীফ, কাওছার ও দীপ্তাদের নামে কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে “গরম খবর” নামক একটি ভূূয়া আইডি খুলিয়া আওয়ামীলীগের মিথ্যা পদবী ব্যবহার করে ও প্রশাসনকে জড়িয়ে তাদের ছবিসহ বিভিন্ন অসামাজিক ও অভদ্রজনিত কথা লিখে ফেসবুকে ছড়িয়ে দিয়ে তাদেরকে সামাজিক ভাবে অসম্মানীত করার হীন প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
এ ব্যাপারে মোঃ ফারুখ হোসেন বাদী হয়ে শ্রীনগর থানায় একটি সাধারণ ডায়রী করেছে। যাহার জিডি নং ৯৫৪, তাং ২৫/০৬/১৮খ্রিঃ। এ বিষয় অফিসার ইনর্চাজ এস এম আলমগীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা একটা ভূয়া আইডি কাউকে নিশ্চিত করা যায়নি, তাই ডায়রীর আলোকে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 facebook-blogger-disqus:
একটি মন্তব্য পোস্ট করুন