শ্রীনগরে ইয়াবা ও মটর সাইকেল সহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১



সুমন হোসেন শাও (মুন্সীগঞ্জ থেকে) : শ্রীনগরে ইয়াবা ও মটর সাইকেল সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। সোমবার বিকেলে উপজেলার ঢাকা-দোহার সড়কের কুশুরীপাড়া বাইপাস থেকে তাদের আটক করা হয়।

র‌্যাবের প্রেস রিলিজ সুত্রে জানা গেছে সোমবার বিকেলে র‌্যাব-১১, সিপিসি-১, মুন্সিগঞ্জ এর অভিযানিক দল কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক মোঃ নাহিদ হাসান জনি এবং এএসপি মোঃ মহিতুল ইসলাম দ্বয়ের নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন কুশুরিপাড়া গ্রামস্থ আজিজ বেপারীর মুদি দোকানের সামনে ও তৎসংলগ্ন (শ্রীনগর বাইপাস) এলাকায় অভিযান পরিচালনা করে ।


এ সময়  মাদক ব্যবসায়ী ১। মো: আল আমিন (৩০), পিতা-মৃত আঃ মান্নান শিকদার, গ্রাম-দক্ষিণ মেদেনী মন্ডল (৯নং ওয়ার্ড), থানা-লৌহজং, ২। মোঃ ঈসা শেখ (২৪), পিতা-মৃত মোহাম্মদ আলী, গ্রাম-দোগাছি (সারেংবাড়ী), থানা-শ্রীনগর, উভয় জেলা-মুন্সীগঞ্জদ্বয়কে গ্রেফতার করে । এসময় তাদের নিকট হতে ৫১ (একান্ন) পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৩৪০/- (তিনশত চল্লিশ) টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ০১টি WALTON মোটর সাইকেল উদ্ধার করেন।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১৫,৩০০/- (পনের হাজার তিনশত) টাকা। এ সংক্রান্তে উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

Share on Google Plus

About Iqra Graphics

    Blogger Comment
    Facebook Comment

0 facebook-blogger-disqus:

একটি মন্তব্য পোস্ট করুন