জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রীনগরে আলোচনা সভা

শ্রীনগরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায়

গোলাম সারোয়ার কবীর

সুমন হোসেন শাওন, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় দেউলভোগ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।




অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক গোলাম সারোয়ার কবীর। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আওয়ামী লীগ সরকার আবার নির্বাচিত হলে ফোর লাইন এক্সপ্রেস ওয়ে ও লের লাইনের কাজ সমাপ্ত হবে। আর যদি বিএনপি ক্ষমতায় আসে তবে এ সব কাজ বাধাপ্রাপ্ত হবে। বঙ্গবন্ধুর ত্যাগের মহিমায় উজ্জিবিত হয়ে আদর্শ রাষ্ট্র গড়ার চেষ্টা করে যাব। আমাকে যদি নমিনেশন দেয় তাহলে স্যার জগদিশ চন্দ্র ইন্সটিটিউটকে বিশ^বিদ্যালয়ে রুপান্তরিত করব এবং সুশিল সমাজের ব্যাক্তিবর্গ নিয়ে একটা উন্নয়ন কমিটি করব। যদি আমাকে না দেয় যাকে নমিনেশন দিবে তার জন্য কাজ করে যাব। শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ও উপদেষ্টা আলহাজ¦ খলিলুর রহমান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অরুন সরকার রানা।  অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা আওয়ামীলীগ উপদেষ্টা হাজি রমিজ বেপারী, উপজেলা আওয়ামীলীগ ধর্ম বিষয়ক সম্পাদক হাজি আব্দুল লতিফ মিয়া, শ্রীনগর কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আঃ লতিফ হাজি, জেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবু সাঈদ, শ্রীনগর ইউনিয়ন যুবলীগ সাবেক সভাপতি আক্তার হোসেন, উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি ওয়াহেদুর রহমান জিঠু, সিরাজদিখান উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈকত মাহমুদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন, শ্রীনগর ইউপি সদস্য দেলোয়ার হোসেন দিপক, সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদিন তালুকদার, জাকির হোসেন ভান্ডারী, মো. হারুন মোড়ল, পারভেজ শিকদার পনির, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ফাহিম ইসলাম প্রিন্স, পাটাভোগ ইউনিয়ন শ্রমীকলীগ সভাপতি জহিরুল ইসলাম লিমন, উপজেলা তরুনলীগ সভাপতি মো. তুহেল খান, সাধারণ সম্পাদক নয়ন শীল প্রমুখ।Share

Share on Google Plus

About SunLive tv

    Blogger Comment
    Facebook Comment

0 facebook-blogger-disqus:

একটি মন্তব্য পোস্ট করুন