শ্রীনগরে ঈদ শুভেচ্ছা ফুটবল টুর্নাম্যান্টের ফাইনাল অনুষ্ঠিত



শ্রীনগরে ঈদ শুভেচ্ছা ফুটবল টুর্নাম্যান্টের ফাইনাল অনুষ্ঠিত

সুমন হোসেন শাওন, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ শ্রীনগর উপজেলার বীরতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদ শুভেচ্ছা ফুটবল টুর্নাম্যান্টের ফাইনাল খেলা অনুুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদ সাব্বির হোসেনের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক গোলাম সারোয়ার কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীনগর প্রেসক্লাব সাধারণ সম্পাদক আরিফ হোসেন টিপু। এ সময় অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, হাবিবুর রহমান বাদল, মোখলেছ খান, সঞ্জয় গোস্বামী, ইব্রাহীম মিয়া, রোকেয়া বেগম, রেজাউল হাসান রাজু, কমল চন্দ্র গোস্বামী, মানিক মিয়া, শিল্পি বেগম, লাল মিয়া, জাহিদ হাসান, মোঃ সেরাজ উদ্দিন মিয়া প্রমুখ। এক মাস আগে এই খেলা শুরু হয়। ১০ টি দল অংশ গ্রহণ করেছিল। গতকাল ফাইনাল খেলায় লড়াই করে স্থানীয় খেলোয়ারদের সমন্বয়ে আর্জেন্টিনা ও জার্মান নামে দুটি দল। খেলায় জার্মানকে ২-০ গোলে পরাজিত করে আর্জেন্টিনা চ্যাস্পিয়ন হয়।

Share on Google Plus

About SunLive tv

    Blogger Comment
    Facebook Comment

0 facebook-blogger-disqus:

একটি মন্তব্য পোস্ট করুন