রূপগঞ্জে ছাত্রদলের উদ্যোগে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত ।। নির্বাচন ২০১৮


হাফিজুল ইসলাম ভূইয়া
(নারায়ণগঞ্জ প্রতিনিধি)

অাসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় ছাত্রদলের উদ্যোগে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।


সভায় উপস্থিত নেতৃবৃন্দ, অাওয়ামীলীগ সরকারের বিগত দশ বছরের দু:শাসনের চিত্র তুলে ধরে অাসন্ন জাতীয় সংসদ  নির্বাচনে সাধারণ জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার অাহবান জানান।

এসময় তারা, নারায়ণগঞ্জ-১ অাসনের বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরকে বিজয়ী করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার  এবং নির্বাচনে ভোট কারচুপি প্রতিরোধে ভোট কেন্দ্র পাহারা দিয়ে ফলাফল ঘোষণার পূর্ব পর্যন্ত ভোট কেন্দ্রে অবস্থান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

রূপগঞ্জ থানা ছাত্রদল নেতা হাফিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদ।

এসময় অন্যান্যদের মধ্যে অারও উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি শাহেদ প্রধান, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রহিজউদ্দীন মিয়া, সামসু মিয়া, ছাত্রদল নেতা নাহিদ ইউনূস, মানিক, রাজন,দ্বীন ইসলাম, নাহিদ,ইউসুফ প্রমুখ।

WATCH POPULAR DRAMA -
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 facebook-blogger-disqus:

একটি মন্তব্য পোস্ট করুন