অজগর সাপের সাথে একটি মেয়ের ভালোবাসা | খান ইসমাইল


অজগর সাপের সাথে একটি মেয়ের ভালোবাসা



এক মহিলা একটা অজগর সাপ পুষতো।
সাপটাকে সে অসম্ভব ভালোবাসতো।

অজগরটা লম্বায় ৪ মিটার এবং দেখতেও বেশ স্বাস্থ্যবান ছিলো। একদিন হঠাৎ তার আদরের অজগর খাওয়া-দাওয়া বন্ধ করে দিলো। কয়েক সপ্তাহ চলে গেলো, কিন্তু সাপ কিছুই খায় না। আদরের সাপের এমন অবস্থায় মহিলা দুশ্চিন্তায় পড়ে গেলো এবং উপায়-বুদ্ধি না পেয়ে শেষমেশ সাপটাকে ডাক্তারের কাছে নিয়ে গেলো।

ডাক্তার সাহেব মনযোগ দিয়ে সব শুনলেন এবং জিজ্ঞেস করলেন- সাপটা কি রাতে আপনার সাথে ঘুমায়? মহিলা উত্তর দিল- হ্যাঁ।
- ঘুমানোর সময় এটা আস্তে আস্তে আপনার কাছে ঘেঁসে?
- হ্যাঁ
- তারপর আস্তে আস্তে আপনাকে চারপাশে মুড়িয়ে ধরে?
মহিলা বিস্মিত হলেন এবং জবাব দিলেন-

- হ্যাঁ




এবার চিকিৎসক খুবই ভয়ানক এবং অপ্রত্যাশিত কিছু বললেন।

- ম্যাডাম, সাপটি আপনাকে জড়িয়ে ধরে, চারপাশ থেকে মুড়িয়ে ধরে, কারণ এটা আপনার মাপ নিচ্ছে। নিজেকে প্রস্তুত করছে আপনাকে আক্রমণ করার জন্য। এবং হ্যাঁ, সে খাওয়া-দাওয়া বন্ধ করেছে যথেষ্ট জায়গা খালি করতে, যাতে সহজেই আপনাকে হজম করতে পারে।


আপনার চারপাশে হয়তো এমন অনেকেই আছে যাদের আপনি কাছের মানুষ ভাবেন, যাদের দেখে মনে হয় আপনাকে তারা অসম্ভব ভালবাসে। হয়তো আপনার ক্ষতিই তাদের প্রধান উদ্দেশ্য। বলছি না এদের ছেড়ে দূরে থাকুন। কিন্তু এদের থেকে সাবধান থাকতে তো ক্ষতি নেই।


WATCH POPULAR DRAMA -
Share on Google Plus

About Iqra Graphics

    Blogger Comment
    Facebook Comment

0 facebook-blogger-disqus:

একটি মন্তব্য পোস্ট করুন