ফিল্মে অশ্লীলতা ও আমাদের করণীয় -খান মোহাম্মদ ইসমাইল হোসাইন

ফিল্মে অশ্লীলতা ও আমাদের করণীয়

সিনেমাহল বা ফিল্ম ইন্ডাষ্ট্রি বন্ধের দাবী ! কতটুকু যৌক্তিক ?

-খান মোহাম্মদ ইসমাইল হোসাইন

 

ধিকাংশ ব্যাংকে সুদের কারবার চলে রাত-দিন, তাই কেউ যদি ব্যাংক বন্ধের দাবী জানায় তাকে সুস্থ মানুষ বলা যায়না। ব্যাংক বন্ধের দাবী না জানিয়ে একদল বিবেকবান মানুষ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করে গেছেন। দেশের আপামর জনগণও এর সূফল পাচ্ছেন।

   স্রোতের মুখে বাঁধ দিয়ে কি কেউ কখনও স্রোত বন্ধ করতে পেরেছে ? পারেনি তো । বরং স্রেতের গতিকে অন্যদিকে প্রবাহিত করার বিকল্প ব্যাবস্থা করেছে যারা তারাই সফল হয়েছে।

 


মূল কথায়া আসি-

     আজ সামাজিক গণমাধ্যমে দেখলাম অনেকে অশ্লীলতা ছড়ানোর কারখানা হিসেবে ফিল্ম ইন্ডাষ্ট্রি বন্ধের দাবী জানিয়েছেন। দাবিটি একেবারেই অযৌক্তি বৈ কিছুই নয়। এ দাবীর ছিটে-ফোঁটাও পুরণ হবেনা কোনদিন। যদি ফিল্ম ইন্ডাস্ট্রি বন্ধ করাও হয় তবে তা ১৯৯৮ এর আফগানিস্তানের ট্রাজেডী বরণ করতে হবে ! ঐ সময় আমরা দেখেছি তখনকার তা*লি*বান সরকার ফিল্ম ইন্ডাস্ট্রি বন্ধ ও সিনেমা হলগুলো বোমা মেরে উড়িয়ে দিয়ে বা বন্ধ করে ঐ অশ্লীলতা বন্ধ করতে পারেনি বরং তা*লি*বান সরকার পতনের পর আফগান যুবক যুবতীরা রাস্তায় রাস্তায় ভারতীয় নর্তকীদের অশ্লীল প্লাকার্ড সাঁটিয়ে ব্যানার উড়িয়ে ছবি ছড়িয়ে উল্লাস করেছিলো!

     এর দ্ধারা প্রমাণ হয় যে- মুলে শিক্ষার আলো না জ্বালিয়ে বাঁধভাঙ্গা জোয়ারে বাঁধ দিয়ে তা রূখা যায় না। সাবেক সোভিয়েতের পতনের পর যদি তা*লি*বান সরকার ফিল্ম ইন্ডাষ্ট্রি বন্ধ না করে সেখানে ইসলামী চলচ্ছিত্র নির্মানের কার্যকর ভূমিকা গ্রহণ করতো তবে তা আরো সুন্দর হতো। যুবসমাজ পেতো ইসলামী ঐতিহ্য শিক্ষা ও সাংস্কৃতির আলো।

 

     যে কাজটি বর্তমানে করে চলেছেন তুরস্কের এরদোয়ান সরকার। যার ফলস্রুতিতে #দিরিলিসআর্তুগ্রুল, #কুরুলুসউসমান সহ বিশ্ববিখ্যাত ফিল্ম পেয়ে শুধু তুরস্ক নয় বরং গোটা বিশ্বের মানুষ পেয়েছে ইসলামী ঐতিহ্যের শিক্ষা। এ ফিল্মগুলো দেখে বিশ্বের বহু আলোক সন্ধানী মানুষ পবিত্র ইসলামে দাখিল হওয়ার বহু ঘটনা ঘটেছে। এমনকি আমাদের দেশের টিভি চ্যানেলগুলোও সে সিরিজগুলোর জন্য মুখিয়ে থাকতো । নানাবিদ চাপে হয়ত এখন চুপসে আছে।

 

     ইরানের ইসলামী বিপ্লবের পর কি ফিল্ম ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে ? বরং ইরানীরা ইসলামী শরীয়া মেনে ইসলামী ফিল্ম-নাটক নির্মানের কার্যকর উদাহরণ দেখিয়েছে।

     বর্তমান আফগানিস্তানের তা*লি*বান সরকার কি ফিল্ম ইন্ডাষ্টি বন্ধ করেছে ? করেনিতো ! তাহলে বাংলাদেশের মতো একটি সেক্যুলার রাষ্ট্রে কিভাবে বেলগাছ লাগিয়ে তাল খাওয়ার আশা করেন ?

 

      আমি সেজন্য মনে করি বাংলাদেশের ফিল্ম ইন্ডাষ্ট্রি বন্ধ নয় বরং এর রূপরেখা পরিবর্তন করে তাকে ইসলামী ফিল্ম ইন্ডাষ্ট্রি বানানোর জন্য কার্যকর ভূমিকা পালন করুন। শুধু ওয়াজ-নসিহত দিয়ে গুণেধরা জাতির মানুষিক পরিবর্তন সম্ভব নয়। সুদবিহীন অর্থব্যবস্থা যেমন দেশের অর্থনীতিতে কার্যকরী ভূমিকা রাখছে তেমনি অপসাংস্কৃতির বিপরীতে ইসলামী সাংস্কৃতিও কার্যকার ভূমিকা রাখবে।

      যারা শুধু বড় বড় কথা বলেন তারা শুধু বলতেই পারেন কিছুই করতে পারেননি ! কিন্তু একজন মীর কাশেম আলী কথা না বলে সুদবিহীন ইসলামী ব্যাংক করে দেখিয়েছেন।

 

     আশির দশকে একজন নাট্যকার শাহ আলম নূর দেখিয়েছেন কিভাবে বাংলায় ইসলামী নাটক নির্মান করার হিম্মত করা যায়। লোকটি আজীবন অভাব-অনটনে নিজের কাছের লোকদের বঞ্চনা-গঞ্জনার শিকার হয়ে নানাবিদ বাধা বিপত্তি পায়ে মাড়িয়ে ইসলামী নাটক-ফিল্ম তৈরী করে এক নতুন আবহ তৈরী করে গেছেন যা নিকট আগামীকে সত্য ও সুন্দরের পথ দেখাবে।

 

     আমাদের মনে রাখতে হবে এখনো নতুন প্রজন্ম ওয়াজ-নসিহত শুনে মুখে দাঁড়ি, টাখনুর উপরে প্যান্ট পরার অভ্যাস কম করেছে বরং সিনেমার হিরোদের মতো দাঁড়ি রাখে ও টাখনুর উপরে প্যান্ট পরে...। আমি বুঝাতে চাইলাম যে প্রজম্মের বড় অংশের আইডল সেই তথাকথিত হিরো-সুপার হিরোগণ। যে সকল আলেমগণ আইডল হওয়ার পথে ছিলেন যায়নবাদীদের এদেশীয় দোষররা  তাদেরকে জনগণ থেকে অনেক অনেক দুরে রেখেছে!

 

     তাই আসুন সময় থাকতে অপসাংস্কৃতির আগ্রাসন থেকে জাতিকে রক্ষা করার জন্য সুস্থ সাংস্কৃতির বলয় গড়ে তুলি। কারণ একটি জাতিকে ধ্বংশ অথবা উদ্ধার করার জন্য সাংস্কৃতিক বিপ্লব অপরিহার্য। চলুন সত্য ও সুন্দরের পথে চলি এক আল্লাহর দাসত্ব মেনে সকল কাজ ইসলামী নিয়মনীতির আদলে তৈরী করি। মহান আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন। আমীন।

লেখক-

সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব

khanismail3702@gmail.com  

 

Tag-

Film obscenity, Filmy obscenity, Film obscenity, Filmy obscenity, অশ্লীলতা রোধে করণীয় কী, ইসলামের দৃষ্টিতে অশ্লীলতা,

বাংলা চলচিত্রের অশ্লীলতার অধ্যায়, বাংলা সিনেমায় সবচেয়ে বেশি অশ্লীলতা, khan mohammad  ismail, এই মাত্র পাওয়া, Article, Exclusive,

 WOWSlider, khan ismail, khan mohammad ismail hossain,

WATCH POPULAR Telefilm : Coronar Azab -

WATCH POPULAR Telefilm : Oporadhi -

Share on Google Plus

About Iqra Graphics

    Blogger Comment
    Facebook Comment

0 facebook-blogger-disqus:

একটি মন্তব্য পোস্ট করুন