শ্রীনগরে জাকের পার্টি ছাত্রফ্রন্টের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত




জাহাঙ্গীর আলম/সুমন : মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ শ্রীনগরে জাকের পার্টি ছাত্রফ্রন্টের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মুন্সীগঞ্জ জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের উদ্যোগে মিলাদ শরিফ ও কেক কাটার মধ্যদিয়ে ছাত্রফ্রন্টের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।

২৭ জুন বুধবার সকাল ১০ ঘটিকার সময় শ্রীনগর বেজগাঁওস্থ জাকের পার্টির উপজেলা কার্যলয়ে জাতীয় পতাকা ও পার্টির পতাকা উত্তোলসহ কেক কেটে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে পার্টির নেতারা।


এ সময় উপস্থিত ছিলেন, জাকের পার্টি মুন্সীগঞ্জ সাংগঠনিক জেলা পশ্চিমের সভাপতি আক্কাস আলী খালাসী, জাকের পার্টি ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটি সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাঈমুর রহমান রমজান, মুন্সীগঞ্জ সাংগঠনিক জেলা জাকের পার্টির ছাত্রফ্রন্টের সভাপতি জুলকার নাঈম আরজু, মুন্সীগঞ্জ  জেলা পশ্চিমের ছাত্র বিষয়ক সম্পাদক সুমন হোসেন শাওন, মুন্সীগঞ্জ জেলা জাকের পার্টির ছাত্রফ্রন্টের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জাকের পার্টির উপজেলা সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, কোষাধ্যক্ষ আবুল হোসেন বেপারী, প্রচার সম্পাদক নুরু শেখ, শ্রীনগর উপজেলা ছাত্রফ্রন্টের সভাপতি তুষার আহমেদ কুতুব, লৌহজং উপজেলা ছাত্রফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রাছেল শেখ, মুন্সীগঞ্জ জেলা জাকের পার্টির ছাত্রফ্রন্টের প্রচার সম্পাদক রাহিম মোড়ল, মোঃ ইলিয়াছ, মোয়াজ্জেম ও ছাত্রফ্রন্টের সকল নেতৃবৃন্দসহ প্রমূখ।
Share on Google Plus

About Anurag Multimedia

    Blogger Comment
    Facebook Comment

0 facebook-blogger-disqus:

একটি মন্তব্য পোস্ট করুন